20th July, 2026

এই ৫ মশলা খেলেই চাঙ্গা থাকবে হার্ট!

images/whatsapp image 2026-07-17 at 5.28.17 pm.jpeg

আমাদের রান্নাঘরের মশলার বয়ামে লুকিয়ে থাকতে পারে হার্টের সুস্থতার এক অনন্য ভাণ্ডার। হলুদ, আদা, গোলমরিচের মতো পরিচিত মশলাগুলি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং এতে থাকা প্রাকৃতিক বায়োঅ্যাকটিভ উপাদান প্রদাহ কমাতে, অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা দিতে এবং হার্ট ভালো রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে। প্রতিদিনের খাবারে এই মশলাগুলোর পরিমিত ব্যবহার হতে পারে হার্ট সুস্থ রাখার জন্য একটি সহজ অভ্যাস।

রসুন : হার্টের সমস্যা সমাধানের জন্য রসুন ভীষণ কার্যকরী। আসলে রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামক একটি উপাদান। এই উপাদানটি ব্লাড সার্কুলেশনে ভীষণভাবে সাহায্য করে। তাই বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রসুন খেলে লাভ হবেই। কাঁচা রসুন যদি আপনি এক কোয়া করে চিবিয়ে খান, তবে উপকার পাবেনই।

সাদা জিরে : হার্টের অসুখ প্রতিরোধের জন্য সাদা জিরে খুব উপকারী একটি মশলা। এতে বিশেষ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় কোলেস্টেরল কমানোর পাশাপাশি শরীরে প্রদাহ তৈরি হতে দেয় না। রাতে সাদা জিরে জলে ভিজিয়ে রেখে, সকালে সেই জল পান করলে অনায়াসে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

কাঁচা হলুদ : হার্টের সুস্থতায় কাঁচা হলুদ হতে পারে একটি দুর্দান্ত ভালো প্রাকৃতিক উপাদান। এর মধ্যে থাকা কারকিউমিন প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। রক্তনালীর কার্যকারিতা ভালো রাখতে খুব কার্যকরী। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরকে ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল থেকে রক্ষা করে।কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণেও কিছুটা সাহায্য করে।

গোল মরিচ : হার্টের সুস্থতায় গোলমরিচও হতে পারে উপকারী। এতে থাকা পাইপেরিন (Piperine) অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে এবং শরীরে পুষ্টি উপাদান শোষণে সহায়তা করতে পারে। নিয়মিত পরিমিত পরিমাণে গোলমরিচ খাওয়া হার্টের জন্য উপকারী।

আদা : আদা হার্টের সুস্থতার জন্য একটি উপকারী প্রাকৃতিক উপাদান। এতে থাকা জিঞ্জেরল (Gingerol) প্রদাহ কমাতে এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে। এটি রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদযন্ত্রের উন্নতিতে সাহায্য করে।

মনে রাখবেন, কোনো একক মশলাই হার্টকে সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে না। তবে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গে পরিমিত পরিমাণে উপকারী মশলা যোগ হলে হার্টের যত্ন নেওয়া আরও সহজ হতে পারে।

Share this:

Comments

Leave a Reply

Featured Video

Weather Forecast

Calendar